Sunday, August 9, 2026
  • Contact
  • Home Page
  • Privacy Policy
Rise of Bengal
  • প্রথম পাতা
  • জেলা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • কৃষি
  • বিনোদন
  • স্বাস্থ্য
No Result
View All Result
Rise of Bengal
  • প্রথম পাতা
  • জেলা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • কৃষি
  • বিনোদন
  • স্বাস্থ্য
No Result
View All Result
Rise of Bengal
Home জেলা

বহু প্রতিক্ষিত বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের টার্শিয়ারি ক্যানসার বিভাগ চালু হতে চলেছে।

২ রা ফেব্রুয়ারী ক্যানসার টার্শিয়ারী বিভাগের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

January 25, 2023
বহু প্রতিক্ষিত বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের টার্শিয়ারি ক্যানসার বিভাগ চালু হতে চলেছে।
0
SHARES
FacebookWhatsAppTwitter

২ রা ফেব্রুয়ারী মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের পরই বহু প্রতিক্ষিত বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের টার্শিয়ারি ক্যানসার বিভাগ চালু হতে চলেছে।বর্ধমান মেডিকেল কলেজের সুপার কৌস্তভ নায়েক জানিয়েছেন আপাতত টার্শিয়ারী ক্যানসার বিভাগের আউটডোর চালু হবে পরবর্তীতে জুন মাসের মধ্য ধীরে ধীরে চালু করা হবে টার্শিয়ারী ওয়ার্ডের অনান্য সমস্ত পরিষেবা।

বর্ধমান হাসপাতালে ক্যানসার চিকিৎসার বিভাগ রয়েছে। ৪০ শয্যার ওই বিভাগে বহির্বিভাগের মাধ্যমে রোগী ভর্তি হয়। প্রতিদিন ১৫০ জনের মতো রোগী চিকিৎসার জন্যে ক্যানসার বিভাগে যান। কেমোথেরাপি, ব্রাকিথেরাপি যন্ত্রের মাধ্যমে ক্যানসার চিকিৎসা করা হয়। মেডিক্যাল সূত্রে জানা যায়, ২০১৩-১৪ সালে বর্ধমানে সর্বোচ্চ পর্যায়ে টার্শিয়ারি ক্যানসার হাসপাতাল তৈরির অনুমোদন দিয়েছিল কেন্দ্র সরকার। রাজ্যের মধ্যে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজও টার্শিয়ারি ক্যানসার হাসপাতাল গড়ার অনুমোদন পেয়েছে।

Related posts

মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।

মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।

একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরির জন্যে কলেজ কর্তৃপক্ষ একটি জায়গা নির্বাচন করে বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর জমা দেয়। কিন্তু সরকারের প্রতিনিধিদের জায়গা পছন্দ হয়নি বলে প্রকল্প বাতিল হয়ে যাচ্ছিল। সেই সময় কলেজ কর্তৃপক্ষ বাবুরবাগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হাতে থাকা ফাঁকা জায়গা চেয়ে চিঠি দেয়। তৎকালীন উপাচার্য স্মৃতিকুমার সরকার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এগজ়কিউটিভ কমিটিতে সিদ্ধান্ত নিয়ে ওই জায়গা মেডিক্যাল কলেজকে দেয়। ওই জায়গাতেই মাথা তুলে দাঁড়াচ্ছে পাঁচতলার ক্যানসার হাসপাতাল। যার মধ্যে দু’টি তলা থাকছে মাটির নীচে। সেখানেই ক্যানসার চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি থাকবে, তৈরি হবে অত্যাধুনিক ল্যাবরেটরি।।
দু’শো শয্যার এই হাসপাতালের ভবন তৈরি শুরু হয়েছিল ২০১৮ সালের শেষ দিকে। ভবন তৈরির জন্যে এখনও পর্যন্ত খরচ হয়েছে ৩৬ কোটি টাকা।এ ছাড়াও প্রায় ২৫ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হবে।

মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ তথা হাসপাতাল সুপার তাপস ঘোষ বলেন, “ক্যানসারের সর্বোচ্চ চিকিৎসা বর্ধমানে বসেই মিলবে। এখান থেকে অন্য কোথাও রোগীকে ‘রেফার’ করা যাবে না। শুধু দুই বর্ধমান নয়, দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার সঙ্গে ভিন রাজ্যের রোগীরাও উপকৃত হবেন এই বিভাগ সম্পূর্ণরুপে চালু হলে।

Tags: Burdwancancercmcollegehealthmedicaltreatmentward
ShareSendTweet
Previous Post

৩ ছাত্রের রেজিষ্টেশন না হওয়ায় পরীক্ষা বন্ধ করে আন্দোলনে ইউআইটির ছাত্রছাত্রীরা

Next Post

গোটা দেশের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হলো জাতীয় ভোটার দিবস।

Next Post
গোটা দেশের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হলো জাতীয় ভোটার দিবস।

গোটা দেশের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হলো জাতীয় ভোটার দিবস।

৭৪ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জিআরপি ও আরপিএফ- এর যৌথ উদ্যোগে বর্ধমান স্টেশনে চলে নাকা চেকিং।

৭৪ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জিআরপি ও আরপিএফ- এর যৌথ উদ্যোগে বর্ধমান স্টেশনে চলে নাকা চেকিং।

RECOMMENDED NEWS

মেলার উদ্বৃত্ত অর্থ দিয়ে কর্মমুখী শিক্ষার উদ্যোগ পৌষালী মেলা কমিটির

পাচারের আগেই বর্ধমানে ফের বিপুল পরিমাণে কচ্ছপ উদ্ধার।উদ্ধার প্রায় প্রায় ৭৫২ টি কচ্ছপ।

পাচারের আগেই বর্ধমানে ফের বিপুল পরিমাণে কচ্ছপ উদ্ধার।

গোটা দেশের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হলো জাতীয় ভোটার দিবস।

গোটা দেশের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হলো জাতীয় ভোটার দিবস।

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অফবিট
  • জেলা
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজ্য
  • স্বাস্থ্য

BROWSE BY TOPICS

administration aggitation arms bardhaman Bjp Burdwan burdwan university cancer celebrate chrisgayle clash cm college cpim cricket day dm exchange harasment health india kanchanutsab love mamatabanerjee medical meeting national nilpur open passengercpim pistal police recover sp student agitation talit tattwa tmc tortoise treatment UIT bardhaman university university institute of technology valentinesday yuva utsav

About Us

Rise of Bengal

Rise of Bengal

Bengali News Portal

Follow us on social media:

Recent News

  • মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।
  • একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।
  • গরীবের ত্রিপল টাকার বিনিময়ে বিক্রি ? মন্ডল সভাপতির কুকর্মের প্রতিবাদ করায় মারধর সক্রিয় বিজেপি কর্মীকে।

Category

  • অফবিট (2)
  • জেলা (16)
  • বিনোদন (1)
  • ব্রেকিং (4)
  • রাজ্য (5)
  • স্বাস্থ্য (1)

Recent News

মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।

মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।

একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

  • Home
  • Contact
  • Privacy Policy

© 2023-26 Rise of Bengal All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জেলা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • কৃষি
  • বিনোদন
  • স্বাস্থ্য

© 2023-26 Rise of Bengal All rights reserved.