Sunday, August 9, 2026
  • Contact
  • Home Page
  • Privacy Policy
Rise of Bengal
  • প্রথম পাতা
  • জেলা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • কৃষি
  • বিনোদন
  • স্বাস্থ্য
No Result
View All Result
Rise of Bengal
  • প্রথম পাতা
  • জেলা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • কৃষি
  • বিনোদন
  • স্বাস্থ্য
No Result
View All Result
Rise of Bengal
Home জেলা

গরীবের ত্রিপল টাকার বিনিময়ে বিক্রি ? মন্ডল সভাপতির কুকর্মের প্রতিবাদ করায় মারধর সক্রিয় বিজেপি কর্মীকে।

ফের বর্ধমানে বিজেপি'র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে।

January 31, 2023
গরীবের ত্রিপল টাকার বিনিময়ে বিক্রি ? মন্ডল সভাপতির কুকর্মের প্রতিবাদ করায় মারধর সক্রিয় বিজেপি কর্মীকে।
0
SHARES
FacebookWhatsAppTwitter

ফের অশান্তি বিজেপির জেলা অফিসে।দলীয় কর্মীদের মধ্যে হাতাহাতি থেকে রক্ত ঝরলো বিজেপির জেলা অফিস চত্বরে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনায় তীব্র সমালোচনায় মুখর হয়েছে তৃণমূল কংগ্রেস। জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিজেপির জেলা অফিসের বাইরে একটি দোকানে বসেছিলেন বিজেপির কর্মী বড়নীলপুরের নতুনপাড়ার বাসিন্দা গোবিন্দ ব্রহ্ম। সেই সময় বিজেপির পার্টি অফিস থেকে বেড়িয়ে আসেন বিজেপির ৪নং নগর মণ্ডলের সভাপতি অমৃতেন্দু চন্দ্র ওরফে রাজু চন্দ্র। গোবিন্দ ব্রহ্ম এদিন অভিযোগ করেছেন, সম্প্রতি গরীব মানুষদের জন্য বিজেপির পার্টি অফিসে আসে ত্রিপল। সেই ত্রিপল গরীব মানুষদের মধ্যে সঠিকভাবে বিলি না করে রাজু চন্দ্র বিক্রি করে দেয়। এব্যাপারে তিনি বারবার জেলা নেতাদের কাছে অভিযোগও করেন। এমনকি সম্প্রতি বিজেপি জেলা অফিসে আসেন বিজেপির আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল। তাঁর কাছেও বিষয়টি তুলে ধরেন গোবিন্দ। আর এরপর থেকেই রাগে ফুঁসতে থাকেন রাজু চন্দ্র। গোবিন্দবাবু জানিয়েছেন, এদিন সকালে তিনি পার্টি অফিসের বাইরে দোকানে বসে থাকার সময় আচমকাই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন রাজু চন্দ্র।তাকে মারধর করে।ঘটনায় মাথায় ফেটে যায়।ফলে গোটা এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনার পরই পালিয়ে যান রাজু চন্দ্র। আহত গোবিন্দ ব্রহ্মকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিত্সার জন্য। চিকিত্সা করানোর পর গোবিন্দবাবু বর্ধমান থানায় রাজু চন্দ্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিক্ষুব্ধ বিজেপি নেতা ইন্দ্রনীল গোস্বামী জানান, এই ঘটনা ঘটার সময় বিজেপির জেলা সভাপতি অভিজিত তা পার্টি অফিসেই ছিলেন। তাঁরা আশা করেছিলেন, নিশ্চয়ই তিনি কোনো ব্যবস্থা করবেন। কিন্তু তা না করে তিনি পার্টি অফিস থেকে বেড়িয়েই চলে যান কোনোদিকে ভ্রুক্ষেপ না করেই। ইন্দ্রনীলবাবু জানিয়েছেন, এই ঘটনায় বিজেপির জেলা সভাপতির অমানবিক চেহারাটাই সামনে এসেছে। তিনি জানিয়েছেন,এব্যাপারে বিজেপি নেতৃত্ব যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আগামী দিনে অসুবিধায় পড়বে বর্ধমান জেলা বিজেপি দল।

Related posts

মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।

মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।

একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

এই ঘটনা সম্পর্কে রাজু চন্দ্র জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে গোবিন্দ বাবু মিথ্যা অভিযোগ করেছেন ত্রিপল নিয়ে। এরকম কোনো ঘটনাই ঘটেনি।পাশাপাশি এদিন মারধর করার প্রশ্নে তিনি জানিয়েছেন,পরিচিতদের মধ্যে যেমন বিভিন্ন বিষয় নিয়ে বাক বিতণ্ডা হয়,এদিন গোবিন্দবাবুর সঙ্গে তাঁর সেইরকমই বাকবিতণ্ডা হয়। তাঁকে মারধর করা হয়নি। কিভাবে তিনি আঘাত পেয়েছেন তাও তিনি জানেন না।

অন্যদিকে,এই ঘটনা সম্পর্কে তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিত দাস জানিয়েছেন, এটাই তো বিজেপির সংস্কৃতি। বিজেপির জেলা অফিসকে ঘিরে প্রতিদিনই নানান ঘটনা ঘটছে। কখনো বিজেপির পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, কখনো আবার পার্টি অফিসের ভেতরেই দুই গোষ্ঠী রণংদেহী হয়ে ঝাঁপিয়ে পড়ছে। এদিনের ঘটনা কোনো ব্যতিক্রম নয়।

Tags: aggitationBjpBurdwanclashcpimpolicetmc
ShareSendTweet
Previous Post

২রা ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে কাঞ্চন উৎসব।উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়!

Next Post

একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

Next Post
একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।

মুখ্যমন্ত্রী'র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান'কে।

RECOMMENDED NEWS

৩ ছাত্রের রেজিষ্টেশন না হওয়ায় পরীক্ষা বন্ধ করে আন্দোলনে ইউআইটির ছাত্রছাত্রীরা

৩ ছাত্রের রেজিষ্টেশন না হওয়ায় পরীক্ষা বন্ধ করে আন্দোলনে ইউআইটির ছাত্রছাত্রীরা

কলকাতা থেকে বর্ধমানে বিয়ে বাড়ি আসার পথে দুর্ঘটনায় মৃত ১ আহত ১

কলকাতা থেকে বর্ধমানে বিয়ে বাড়ি আসার পথে দুর্ঘটনায় মৃত ১ আহত ১

পিস্তল দেখিয়ে বিজেপি কর্মী’র স্ত্রী’কে ধর্ষণের চেষ্টা,প্রতিবাদি বিজেপি কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকি’র অভিযোগ বিজেপি যুবমোর্চার সভাপতি ও সহ সম্পাদকের বিরুদ্ধে।

পিস্তল দেখিয়ে বিজেপি কর্মী’র স্ত্রী’কে ধর্ষণের চেষ্টা,প্রতিবাদি বিজেপি কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকি’র অভিযোগ বিজেপি যুবমোর্চার সভাপতি ও সহ সম্পাদকের বিরুদ্ধে।

সমগ্র দেশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল ৭৪ তম প্রজাতন্ত্র দিবস।

সমগ্র দেশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল ৭৪ তম প্রজাতন্ত্র দিবস।

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অফবিট
  • জেলা
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজ্য
  • স্বাস্থ্য

BROWSE BY TOPICS

administration aggitation arms bardhaman Bjp Burdwan burdwan university cancer celebrate chrisgayle clash cm college cpim cricket day dm exchange harasment health india kanchanutsab love mamatabanerjee medical meeting national nilpur open passengercpim pistal police recover sp student agitation talit tattwa tmc tortoise treatment UIT bardhaman university university institute of technology valentinesday yuva utsav

About Us

Rise of Bengal

Rise of Bengal

Bengali News Portal

Follow us on social media:

Recent News

  • মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।
  • একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।
  • গরীবের ত্রিপল টাকার বিনিময়ে বিক্রি ? মন্ডল সভাপতির কুকর্মের প্রতিবাদ করায় মারধর সক্রিয় বিজেপি কর্মীকে।

Category

  • অফবিট (2)
  • জেলা (16)
  • বিনোদন (1)
  • ব্রেকিং (4)
  • রাজ্য (5)
  • স্বাস্থ্য (1)

Recent News

মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।

মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।

একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

  • Home
  • Contact
  • Privacy Policy

© 2023-26 Rise of Bengal All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জেলা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • কৃষি
  • বিনোদন
  • স্বাস্থ্য

© 2023-26 Rise of Bengal All rights reserved.