Sunday, August 9, 2026
  • Contact
  • Home Page
  • Privacy Policy
Rise of Bengal
  • প্রথম পাতা
  • জেলা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • কৃষি
  • বিনোদন
  • স্বাস্থ্য
No Result
View All Result
Rise of Bengal
  • প্রথম পাতা
  • জেলা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • কৃষি
  • বিনোদন
  • স্বাস্থ্য
No Result
View All Result
Rise of Bengal
Home জেলা

একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

এছাড়াও যান চলাচল নিয়ন্ত্রিত করা হচ্ছে বর্ধমান শহর সংলগ্ন প্রায় ১৯ টি রাস্তায়।

February 1, 2023
একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।
0
SHARES
FacebookWhatsAppTwitter

মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে বৃহস্পতিবার জেলায় কার্যত কোনও বাসই চলাচল করবে না। সভায় লোক আনার জন্যে সরকারিভাবে তো বটেই তৃণমূলও প্রচুর বাস তুলে নিয়েছে। আবার পুরনো রেল সেতু ভাঙার জন্যে বর্ধমান স্টেশনের উপর দিয়ে যাওয়া হাওড়া লোকাল, আসানসোল, রামপুরহাট লোকাল ট্রেন অনেকগুলি বাতিল করা হয়েছে। বাস ও ট্রেনের অপ্রতুলতার জন্যে আজ, বৃহস্পতিবার যাত্রীদের দুর্ভোগের মধ্যেই পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও জেলা প্রশাসনের একটি সূত্রের দাবি, বৃহস্পতিবার ব্যস্ত সময়ে ট্রেন চলাচল যাতে স্বাভাবিক থাকে, তার জন্যে রেলের সঙ্গে প্রশাসনের শীর্ষ কর্তারা কথাও বলছেন।

জেলা পরিবহণ দফতরের আধিকারিক (আরটিও) অনুপম চক্রবর্তী বলেন, “যাত্রীদের যাতে অসুবিধা না হয়, তার জন্যে রাস্তায় বাস থাকবে।“ প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি ব্যবস্থাপনায় সভায় ৩০ হাজারের মতো লোক নিয়ে আসা হচ্ছে। তারজন্যে জেলা প্রশাসন সব ব্লকে বাস পাঠাচ্ছে, এ ছাড়াও বেশ কিছু বাস ‘রিজ়ার্ভ’ রাখা হচ্ছে। সব মিলিয়ে জেলা প্রশাসনই ৯৫৪টি বাস মজুত রাখছে। প্রশাসনের কর্তারা জানাচ্ছেন, জেলায় থাকা ৭১১টি বাসের মধ্যে গোটা ৫০টি বাস সরকারিভাবে নেওয়া হয়েছে। বাকি বাস বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, হুগলি ও বাঁকুড়া থেকে ভাড়া নিয়েছে পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন। আর জেলার বাসগুলিকে তুলে নিয়েছে তৃণমূল। জেলা প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, তৃণমূলও জানিয়েছে প্রায় হাজারের উপর বাসে করে তারা মুখ্যমন্ত্রীর সভায় লোক নিয়ে আসবেন।

Related posts

মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।

মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।

গরীবের ত্রিপল টাকার বিনিময়ে বিক্রি ? মন্ডল সভাপতির কুকর্মের প্রতিবাদ করায় মারধর সক্রিয় বিজেপি কর্মীকে।

গরীবের ত্রিপল টাকার বিনিময়ে বিক্রি ? মন্ডল সভাপতির কুকর্মের প্রতিবাদ করায় মারধর সক্রিয় বিজেপি কর্মীকে।

তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্যে মানুষের মধ্যে চাহিদা রয়েছে। তাঁদের মুখ্যমন্ত্রী সভায় নিয়ে আসা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সে জন্যে প্রতিটি ব্লক থেকে বাসে করে তো বটেই অনেকে হেঁটেও সভাস্থলে আসবেন। আমাদের আশা, লক্ষাধিক মানুষ মুখ্যমন্ত্রীর সভায় আসবেন।“ ইতিমধ্যে তৃণমূলের তরফে বেশ কয়েকবার জেলাতেই বৈঠক হয়েছে। পুলিশ জানিয়েছে, সভাস্থলের গায়েই পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ফলে সভার শেষে বাসে উঠতে বেশি সময় লাগবে না। তবে সাধারণ মানুষজনের অভিজ্ঞতা, দুপুর ১২টার পর থেকেই বর্ধমান স্টেশনের উড়ালপুল থেকে গোলাপবাগ, নবাবহাট রোড কার্যত স্তব্ধ হয়ে যায়। যেখান সেখান বাস, গাড়ি, ট্রাক দাঁড়িয়ে পড়ে। সাইকেল বা হেঁটেও যাতায়াত করা যায় না।

এ দিকে, মুখ্যমন্ত্রীর সভার জন্যে সকাল আটটা থেকে বর্ধমান শহর লাগোয়া ১৯টি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্যে নির্দেশিকা জারি করেছেন জেলাশাসক। সেখানে তিনি জানিয়েছেন, বাস, ট্রাক, গাড়ি, মালবাহী গাড়ি যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে অথবা অন্য রুট দিয়ে বের করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সভা শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ জারি থাকার কথা বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, শহরের ভিতর টোটো, গাড়ি কিংবা মোটরবাইকও যাতায়াতে নিয়ন্ত্রণ করা হবে। মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন নবাবহাট থেকে উল্লাস পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছ’লেনের কাজ চলছে, সেই কাজও মুখ্যমন্ত্রী থাকাকালীন বন্ধ রাখার জন্যে প্রশাসনের তরফে অনুরোধ করা হয়েছে।

যান নিয়ন্ত্রণ—–
★বর্ধমান-কালনা রোডের হাটগোবিন্দপুর,আটাগড় মোড় ।
★বর্ধমান-কাটোয়া রোডের ৬ মাইল, দেওয়ানদিঘি, বর্ধমান রেল উড়ালপুল।
★বর্ধমান শহরের গোলাপবাগ, নবাবহাট মোড়, বীরহাটা, তেলিপুকুর মোড়, কানাইনাটশাল মোড়, উল্লাস মোড়,ঝিঙুটি মোড়।
★দেওয়ানদিঘি থানার হলদি মোড়, রায়না থানার বাঁকুড়া মোড়, মোঘলমাড়ি,মাধবডিহির মনিয়ারঢাল,খণ্ডঘোষের মেটেডাঙা।
★এ ছাড়াও বিভিন্ন জায়গাতে টোটো,মোটর ভ্যান, গাড়ি মোটরবাইক নিয়ন্ত্রণ করা হবে।
(সূত্র:জেলা প্রশাসন)

Tags: administrationBjpcmcpimharasmentmeetingtmc
ShareSendTweet
Previous Post

গরীবের ত্রিপল টাকার বিনিময়ে বিক্রি ? মন্ডল সভাপতির কুকর্মের প্রতিবাদ করায় মারধর সক্রিয় বিজেপি কর্মীকে।

Next Post

মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।

Next Post
মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।

মুখ্যমন্ত্রী'র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান'কে।

RECOMMENDED NEWS

মেলার উদ্বৃত্ত অর্থ দিয়ে কর্মমুখী শিক্ষার উদ্যোগ পৌষালী মেলা কমিটির

মেলার উদ্বৃত্ত অর্থ দিয়ে কর্মমুখী শিক্ষার উদ্যোগ পৌষালী মেলা কমিটির

আগ্নেয়াস্ত্র সহ ৬ জনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ,উদ্ধার ২টি পাইপগান সহ ৩ টি কার্তুজ।

আগ্নেয়াস্ত্র সহ ৬ জনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ,উদ্ধার ২টি পাইপগান সহ ৩ টি কার্তুজ।

পিস্তল দেখিয়ে বিজেপি কর্মী’র স্ত্রী’কে ধর্ষণের চেষ্টা,প্রতিবাদি বিজেপি কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকি’র অভিযোগ বিজেপি যুবমোর্চার সভাপতি ও সহ সম্পাদকের বিরুদ্ধে।

পিস্তল দেখিয়ে বিজেপি কর্মী’র স্ত্রী’কে ধর্ষণের চেষ্টা,প্রতিবাদি বিজেপি কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকি’র অভিযোগ বিজেপি যুবমোর্চার সভাপতি ও সহ সম্পাদকের বিরুদ্ধে।

এবার বর্ধমানে শুরু নীলপুর যুব উৎসব

এবার বর্ধমানে শুরু নীলপুর যুব উৎসব

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অফবিট
  • জেলা
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজ্য
  • স্বাস্থ্য

BROWSE BY TOPICS

administration aggitation arms bardhaman Bjp Burdwan burdwan university cancer celebrate chrisgayle clash cm college cpim cricket day dm exchange harasment health india kanchanutsab love mamatabanerjee medical meeting national nilpur open passengercpim pistal police recover sp student agitation talit tattwa tmc tortoise treatment UIT bardhaman university university institute of technology valentinesday yuva utsav

About Us

Rise of Bengal

Rise of Bengal

Bengali News Portal

Follow us on social media:

Recent News

  • মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।
  • একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।
  • গরীবের ত্রিপল টাকার বিনিময়ে বিক্রি ? মন্ডল সভাপতির কুকর্মের প্রতিবাদ করায় মারধর সক্রিয় বিজেপি কর্মীকে।

Category

  • অফবিট (2)
  • জেলা (16)
  • বিনোদন (1)
  • ব্রেকিং (4)
  • রাজ্য (5)
  • স্বাস্থ্য (1)

Recent News

মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।

মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।

একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

  • Home
  • Contact
  • Privacy Policy

© 2023-26 Rise of Bengal All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জেলা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • কৃষি
  • বিনোদন
  • স্বাস্থ্য

© 2023-26 Rise of Bengal All rights reserved.