Sunday, August 9, 2026
  • Contact
  • Home Page
  • Privacy Policy
Rise of Bengal
  • প্রথম পাতা
  • জেলা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • কৃষি
  • বিনোদন
  • স্বাস্থ্য
No Result
View All Result
Rise of Bengal
  • প্রথম পাতা
  • জেলা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • কৃষি
  • বিনোদন
  • স্বাস্থ্য
No Result
View All Result
Rise of Bengal
Home বিনোদন

এবার বর্ধমানে শুরু নীলপুর যুব উৎসব

January 22, 2023
এবার বর্ধমানে শুরু নীলপুর যুব উৎসব
0
SHARES
FacebookWhatsAppTwitter

Related posts

No Content Available

চলতি বছরে বর্ধমান শহরে আরও একটি নতুন উত্সবের সূচনা হচ্ছে আগামী ৮ জানুয়ারী থেকে ১২ জানুয়ারী। নীলপুর যুব উত্সব -২০২৩ নামে এই উত্সবের মূল উদ্যোক্তা বর্ধমান পুরসভার ১৪নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তথা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাসবিহারী হালদার জানিয়েছেন, অনেক দিন ধরেই নীলপুর এলাকার মানুষ এই এলাকায় একটি উত্সব আয়োজনের জন্য চেষ্টা করছিলেন। এতদিনে তা সার্থক হতে চলেছে। আগামী ৮ জানুয়ারী এই নীলপুর যুব উত্সবের উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক সহ পূর্ব বর্ধমানের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাসবিহারী জানিয়েছেন, যেহেতু যুব উত্সব তাই যুবদের জন্য এই ৫দিন ধরেই নানান বিষয় আয়োজন করা হয়েছে। যুবদের জন্য নানান সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি ছোটদের জন্যও থাকছে বিভিন্ন বয়সের নানান সাংস্কৃতিক প্রতিযোগিতা। এছাড়াও থাকছে সঙ্গীত ও নাচের অনুষ্ঠান। প্রতিদিন রাত্রে এই অনুষ্ঠানে বিভিন্ন দিনে হাজির থাকবেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জ্জী ও মিউজিক্যাল ট্রুপ, প্রসেনজিত চ্যাটার্জ্জী ও মিউজিক্যাল ট্রুপ, নচিকেতা, হিন্দি ব্যাণ্ড এম সোনিক, রাজ বর্মণ, অভিনেত্রী সায়নী ঘোষ প্রমুখরা। যেহেতু এই উত্সব যুবদের কথা মাথায় রেখেই, তাই এই উত্সবে থাকছে প্রায় ৩০টি স্টল। থাকছে বাহারে আহারে খাদ্য মেলাও। তিনি জানিয়েছেন, ৯ জানুয়ারী নীলপুর অঞ্চলের মোট ৮০টি ক্লাবকে দেওয়া হবে ফুটবল, ১১ জানুয়ারী দেওয়া হবে এলাকার বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ারও। উল্লেখ্য, সম্প্রতি গোটা বর্ধমান শহর এবং শহর লাগোয়া কয়েকটি এলাকায় তৃণমূল নেতাদের উদ্যোগে শুরু হয়েছে বিভিন্ন উত্সব ও মেলা। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে কয়েকবছর ধরেই চলছে মেগা কাঞ্চন উত্সব। বর্তমান পুরসভার পুরপিতা পরেশ সরকারের উদ্যোগে কয়েকবছর ধরে চলছে মাঘ উত্সব। আর এক কাউন্সিলার প্রদীপ রহমানের উদ্যোগে শুরু হয়েছে বাঁকা উত্সবও। বর্ধমান পুরসভার ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার নুরুল আলমে ওরফে সাহেবের উদ্যোগেও চলছে কয়েকবছর ধরে বাজেপ্রতাপপুরে পৌষালী মেলা। এছাড়াও জেলা পরিষদ সদস্য নুরুল হাসানের উদ্যোগে উত্তর বর্ধমান উত্সব কিংবা বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিকের উদ্যোগে হাটগোবিন্দপুর উত্সবও চলছে রমরমিয়ে। তারই সঙ্গে এবার যুক্ত হল নীলপুর যুব উত্সব।

Tags: bardhamannilpuryuva utsav
ShareSendTweet
Next Post

কলকাতা থেকে বর্ধমানে বিয়ে বাড়ি আসার পথে দুর্ঘটনায় মৃত ১ আহত ১

Next Post
কলকাতা থেকে বর্ধমানে বিয়ে বাড়ি আসার পথে দুর্ঘটনায় মৃত ১ আহত ১

কলকাতা থেকে বর্ধমানে বিয়ে বাড়ি আসার পথে দুর্ঘটনায় মৃত ১ আহত ১

মেলার উদ্বৃত্ত অর্থ দিয়ে কর্মমুখী শিক্ষার উদ্যোগ পৌষালী মেলা কমিটির

মেলার উদ্বৃত্ত অর্থ দিয়ে কর্মমুখী শিক্ষার উদ্যোগ পৌষালী মেলা কমিটির

RECOMMENDED NEWS

এবার বর্ধমানে শুরু নীলপুর যুব উৎসব

এবার বর্ধমানে শুরু নীলপুর যুব উৎসব

গোটা দেশের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হলো জাতীয় ভোটার দিবস।

গোটা দেশের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হলো জাতীয় ভোটার দিবস।

কলকাতা থেকে বর্ধমানে বিয়ে বাড়ি আসার পথে দুর্ঘটনায় মৃত ১ আহত ১

কলকাতা থেকে বর্ধমানে বিয়ে বাড়ি আসার পথে দুর্ঘটনায় মৃত ১ আহত ১

৭৪ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জিআরপি ও আরপিএফ- এর যৌথ উদ্যোগে বর্ধমান স্টেশনে চলে নাকা চেকিং।

৭৪ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জিআরপি ও আরপিএফ- এর যৌথ উদ্যোগে বর্ধমান স্টেশনে চলে নাকা চেকিং।

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অফবিট
  • জেলা
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজ্য
  • স্বাস্থ্য

BROWSE BY TOPICS

administration aggitation arms bardhaman Bjp Burdwan burdwan university cancer celebrate chrisgayle clash cm college cpim cricket day dm exchange harasment health india kanchanutsab love mamatabanerjee medical meeting national nilpur open passengercpim pistal police recover sp student agitation talit tattwa tmc tortoise treatment UIT bardhaman university university institute of technology valentinesday yuva utsav

About Us

Rise of Bengal

Rise of Bengal

Bengali News Portal

Follow us on social media:

Recent News

  • মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।
  • একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।
  • গরীবের ত্রিপল টাকার বিনিময়ে বিক্রি ? মন্ডল সভাপতির কুকর্মের প্রতিবাদ করায় মারধর সক্রিয় বিজেপি কর্মীকে।

Category

  • অফবিট (2)
  • জেলা (16)
  • বিনোদন (1)
  • ব্রেকিং (4)
  • রাজ্য (5)
  • স্বাস্থ্য (1)

Recent News

মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।

মুখ্যমন্ত্রী’র প্রশাসনিক জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর বর্ধমান’কে।

একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

একদিকে রেল চলাচল নিয়ন্ত্রিত অন্যদিকে বাসের অপ্রতুলতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা ঘিরে বর্ধমানে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

  • Home
  • Contact
  • Privacy Policy

© 2023-26 Rise of Bengal All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জেলা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • কৃষি
  • বিনোদন
  • স্বাস্থ্য

© 2023-26 Rise of Bengal All rights reserved.